ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডনিউজ ২৪ ডটকম)-- বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশ্ব ব্যাংক ২৫০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে মঙ্গলবার বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল এই আশ্বাস দেয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিয়ান জু।
২৫০ মিলিয়ন ডলারের মধ্যে দক্ষিণাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি গঠনে ব্যবহার করা হবে ১৫০ মিলিয়ন ডলার। এছাড়া এক শ' মিলিয়ন ডলার দেওয়া হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে।
আলোচনাকালে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্র"তি রয়েছে। তাই তেল, গ্যাস, কয়লা, নবায়নযোগ্য ও পারমাণবিকসহ প্রতিটি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি সরকারের বিবেচনায় আছে।
উপদেষ্টা নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পুরাতনগুলো মেরামতেও বিশ্ব ব্যাংকের সহায়তা কামনা করেন।
বিঞ্জপ্তিতে আরো বলা হয়, বিদ্যুৎ খাতের উন্নয়নে জিয়াং জু সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অর্থায়ন ও এই উদ্যোগের সঙ্গে বেসরকারি খাতকে কিভাবে সম্পৃক্ত করা যায়, বিশ্ব ব্যাংক তা নিয়ে কাজ করবে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/টিআর/২৩৪৫ঘ.
bdnews24