ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ২৪ডটকম)- বঙ্গবন্ধু ও তার পরিবারকে হেয় করে কবিতা লেখার অভিযোগে সদ্য বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের (আবু করিম) বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটো দায়ের করা হয়।
এর আগে গত রোববার একই আদালতে আবু করিমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল।
একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত আবু করিমের 'বাগানে ফুটে আছে অসংখ্য গোলাপ' কাব্যগ্রন্থে ইসলাম ধর্ম, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কুটক্তি করায় মামলা দুটি দায়ের করেন ঢাকা বারের আইনজীবী ওমর ফারুক এবং আওয়ামী বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সিএম আলম।
মহানগর হাকিম কনিকা বিশ্বাস মঙ্গলবার বাদিদের জবানবন্দি নিয়ে ২ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
এদিকে, আগের মামলাটিরও আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে ২ মার্চ।
বাদি ওমর ফারুক মামলার আরজিতে আবু করিম ছাড়াও সূচিপত্র প্রকাশনীর প্রকাশক সাঈদ বারীকেও আসামি করেন।
এই মামলার আরজিতে বলা হয়, আবু করিমের লেখা এবং সাঈদ বারীর প্রকাশ করা 'বাগানে ফুটে আছে অসংখ্য গোলাপ' কাব্যগ্রন্থে 'আলুবোখারা' ও আবদুর রহমান কবিতার প্রথম লাইনে বাংলাদেশকে বোখারা ও বাঙালি জাতিকে 'বোখারি' এবং বাংলাভাষাকে 'বোখারা ভাষা' অভিহিত করে কটাক্ষ করা হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করে লতিফুর রহমান উল্লেখ করা হয়েছে।
এর মাধ্যমে আবু করিম এদেশের জনগণকে অপমান করেছেন এবং মুক্তিযুদ্ধে ত্রিশলাখ শহীদের আত্মত্যাগকে বিদ্র
bdnews24