চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ রায় দেন। এ সময় আসামি আবদুল করিম ওরফে ফজল করিম ওরফে করিম ডাকাত আদালতে উপস্থিতি ছিলেন।
মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) আহসানুল হক হেনা বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
গত বছরের ২০ জুলাই চট্টগ্রাম নগরীর বন্দর থানার মুনীর নগর এলাকার আরিফ নামের এক ব্যক্তির মুদির দোকানের পাশ থেকে আবদুল করিমকে গ্রেপ্তার করে র্যাব। তার কাছ থেকে একটি দোনলা ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম বন্দর থানায় একটি মামলা করেন।
মহানগর পিপি জানান, ২০০৮ এর ৭ আগস্ট মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া হয় ১২ জনের।
তিনি জানান, করিমের বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/টিআর/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24