কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটনার রায়টুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ৫০ প্রাণ হারিয়েছেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রানী (৪০)। তিনি কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবাসিক চিকিৎসক মো. আলী জানান, ঘরে টানানো তারে শুকাতে দেওয়া কাপড় নামাতে গিয়ে রানী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গেলে স্বামী রিয়াজুল নিজেও তারে জড়িয়ে যান।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩০৭ঘ.
bdnews24