২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদকে কার্যকর করতে সহযোগিতা করতে চায় জার্মানি

জাতীয় সংসদকে কার্যকর ও গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা দিতে চায় জার্মানি । সফররত জার্মান সংসদীয় দলের প্রধান সেবাস্টিয়ান এডাথি সোমবার সন্ধ্যায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তার দেশের এই আগ্রহের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- জাতীয় সংসদকে কার্যকর ও গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা দিতে চায় জার্মানি । সফররত জার্মান সংসদীয় দলের প্রধান সেবাস্টিয়ান এডাথি সোমবার সন্ধ্যায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তার দেশের এই আগ্রহের কথা জানান। সন্ধ্যায় জার্মানির সফররত ৪ সদস্যের প্রতিনিধিদলসহ ঢাকায় জার্মান দূতাবাসের কর্মকর্তারা বিরোধী দলের নেতার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাত করেন। ৪৫ মিনিট স্থায়ী ওই বৈঠকে জাতীয় সংসদ ও দুই দেশের দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের পর জার্মান সংসদীয় দলের প্রধান এডাথি বলেন,'' নির্বাচিত সাংসদরা সংসদের কার্যক্রমে অংশ নিলেই সংসদ কার্যকর হবে। আমরা মনে করি, নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে তা গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '' জার্মানি জঙ্গিবাদের বিরুদ্ধে। বাংলাদেশ চাইলে আমরা এ বিষয়ে পরামর্শ দিতে পারি।'' বিরোধী দলীয় নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সর্ম্পক জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছেন। বস্ত্র ও চিংড়ি শিল্পে বিনিয়োগের জন্য তিনি জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও জার্মানীর রাষ্ট্রদুত ফ্রাংক মেইকি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২০ ফেব্র"য়ারি থেকে জার্মানির চার সদস্যের সংসদীয় প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তারা চট্টগ্রাম বন্দর ও বেসরকারি সমুদ্রগামী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড পরিদর্শন করেন। বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এইচএ/এসকে/২১৫৬ঘ.