ঝিনাইদহ, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ রামনগর গ্রামের ঘোষপাড়ায় সোমবার প্রশান্ত ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ও নকল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
কারখানা থেকে দুটি প্লাস্টিকের ড্রাম ও দুটি হাড়ি ভর্তি ভেজাল দুধ এবং দুধ তৈরির মেশিনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কারখানার এক শ্রমিককে গ্রেপ্তার করা হলেও মালিক প্রশান্ত পালিয়ে গেছেন।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, প্রশান্ত ঘোষ বাড়িতে মেশিন বসিয়ে ভারতীয় গুঁড়ো দুধের সঙ্গে পানি ও অন্যান্য উপাদান মিশিয়ে ভেজাল ও নকল দুধ তৈরি করতেন এবং খাঁটি গরুর দুধ বলে লিটার ২৫ টাকা দরে কালীগঞ্জ বাজারে বিক্রি করে আসছিলেন।
তিনি জানান, কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কারখানার শ্রমিক অন্নদা রানীকে।
বিডিনিউজ ২৪ ডটকম/ প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24