২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ১৩ উপজেলার নির্বাচিতদের শপথ গ্রহণ

চট্টগ্রামের ১৩ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সোমবার সকালে শপথ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এ এন ছিদ্দিক সার্কিট হাউসে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - চট্টগ্রামের ১৩ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সোমবার সকালে শপথ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এ এন ছিদ্দিক সার্কিট হাউসে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করান। প্রথমে উপজেলা চেয়ারম্যান এবং পরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা পৃথকভাবে শপথ নেন। চট্টগ্রামের ১৪টি উপজেলার মধ্যে ১৩ উপজেলার ৩৯ জন নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। সন্দ্বীপ উপজেলার ফলাফলের গেজেট প্রকাশ না হওয়ায় এ উপজেলায় বিজয়ী হিসেবে ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নেননি বলে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক এহসান এ এলাহী বিডিনিউজ ২৪ ডটকমকে জানান। তিনি বলেন, "এ উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদের জন্য এ কেন্দ্রে আবার ভোট নেওয়া হবে। এক কেন্দ্রে ভোট স্থগিত হওয়ার কারণে অন্য দুই পদের গেজেট প্রকাশ করা হয়নি। আগামী দু' তিন দিনের মধ্যে এই পদের নির্বাচিতদের শপথ করানো হবে এবং মার্চের মাঝামাঝিতে স্থগিত কেন্দ্রের ভোট হবে।" নির্বাচিত জনপ্রতিনিধিরা শিগগিরই তাদের কাজ শুরু করবেন বলেও অতিরিক্ত জেলা প্রশাসক জানান । শপথ অনুষ্ঠানে চট্টগ্রামের উপ-মহাপুলিশ পরিদর্শক শহিদুর রহমান, জেলা প্রশাসক আশরাফ শামীমসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এমএসবি/১৭৩০ ঘ.