২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিভাগের ১২১ উপজেলার নির্বাচিতরা শপথ নিলেন

ঢাকা বিভাগের ১২১টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। সোমবার আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডি মিলনায়তনে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. খোন্দকার শওকত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 11:35 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের ১২১টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। সোমবার আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডি মিলনায়তনে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. খোন্দকার শওকত হোসেন। সকাল ১১ টা ১০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা জানান, ১২১ উপজেলার ৩৬৩টি পদের মধ্যে ৩৩২ জন নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নিয়েছেন। এর মধ্যে ১১১ জন চেয়ারম্যান, ১১২ জন ভাইস চেয়ারম্যান ও ১০৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান। ঢাকা বিভাগের বাকি উপজেলার কয়েকটিতে পুনঃর্র্নিবাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ও তদন্ত চলায় ৩১ জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ফলাফলের গেজেটও প্রকাশ হয় নি। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ অনুষ্ঠানের বিধান রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "সিলেট ও ঢাকা বিভাগের উপজেলাগুলোর নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বাকি বিভাগগুলোর পর্যায়ক্রমে ১২ মার্চের মধ্যে শপথ অনুষ্ঠান শেষ করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/জিএনএ/১৬৪৭ঘ.