২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সচিব পর্যায়ের কর্মকর্তাসহ বেশ কিছু পদে রদবদল

প্রশাসনের পাঁচজন সচিব পর্যায়ের কর্মকর্তাসহ বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রশাসনের পাঁচজন সচিব পর্যায়ের কর্মকর্তাসহ বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। (আরো তথ্যসহ) সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এএসএম আলী কবীরকে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগে এবং সড়ক ও রেলপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদকে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সংযুক্ত অতিরিক্ত সচিব আতাহারুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোখলেছুর রহমানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইলিয়াস আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। শিল্প ঋণ সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক এসএম খবিরুজ্জামানকে দুই বছরের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রাক্তন মূখ্য বার্তা সম্পাদক আব্দুল সালেককে দুই বছরের জন্য বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে গত জোট সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদ থেকে মেজর জেনারেল (অব.) মনজুরুল আলমের পদত্যাগপত্র কার্যকর করে সংস্থাপন মন্ত্রণালয় রোববার একটি আদেশ জারি করেছে। তার পদত্যাগ ১০ ফেব্র"য়ারি থেকেই কার্যকর করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব শামসুল আরেফীনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আমজাদ আলীকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোস্তাফিজুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব আরফিন আরা বেগমকে অর্থ বিভাগে, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব শামীমা ইয়াসমিনকে একই মন্ত্রণালয়ে, জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) পরিচালক কামালউদ্দিন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ে এবং অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ শাহাদাৎ হোসেনকে পরিকল্পনা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এসকে/২১২৮ঘ.