২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে উন্মুখ দেশ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হাজারো মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে উন্মুখ ঢাকাবাসী ভিড় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়। ফুলের তোড়া আর ডালা সাজাতে বিরাম নেই শাহবাগের ফুলের দোকানগুলোতে। নীলক্ষেতের ব্যানার আঁকিয়েদের ব্যস্ততারও শেষ নেই। বিডিনিউজ ২৪ ডটকম প্রতিবেদক রিয়াজুল বাশার আছেন সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ২৪ডটকম)- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হাজারো মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে উন্মুখ ঢাকাবাসী ভিড় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়। ফুলের তোড়া আর ডালা সাজাতে বিরাম নেই শাহবাগের ফুলের দোকানগুলোতে। নীলক্ষেতের ব্যানার আঁকিয়েদের ব্যস্ততারও শেষ নেই। বিডিনিউজ ২৪ ডটকম প্রতিবেদক রিয়াজুল বাশার আছেন সেখানে। একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার মানুষের ভিড় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এসেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও । শাহবাগের ফুলের দোকানগুলোতে দারুণ ব্যস্ততা। ফুলপাড়ায় ভিড় করেছেন অনেকে। কেনা হচ্ছে ফুলের ডালা ও তোড়া। একসঙ্গে এতো ফুলের যোগান দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ফুল দোকানের একজন জানালেন, একুশের রাতে ফুলের চাহিদার কথা মাথায় রেখে কয়েকদিন আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছেন। তবে শেষ মুহূর্তের চাহিদামতো সরবরাহ কুলিয়ে উঠতে পারছেন না। নীলক্ষেতের ব্যানারের দোকানগুলোতে আঁকিয়েদের কর্মব্যস্ততা। সন্ধ্যা থেকেই শহীদ মিনারের আশপাশে রয়েছে নিরাপত্তার ঘেরাটোপ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় মোতায়েন আছে র‌্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার লোকজনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কয়েক হাজার সদস্য। সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশ পথে চলছে ব্যাপক তল্লশি। বিডিনিউজ২৪ডটকম/আরবি /এইচএ/২২২৭ঘ.