ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ ২৪ ডটকম)-মজুরি বাড়ানোর দাবিতে শুক্রবার এক ঘন্টার প্রতীক অবস্থান কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হয়ে চলে এক ঘন্টা ধরে। এসময় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের অনেকের হাতে ছিল লাল পতাকা।
শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও পুনর্নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই কর্মসূচি পালন করে।
এতে ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাহিদা সরকার, আমিরুর হক আমিন, ফারুক খান, কামরুন নাহার, আরিফা আক্তার ও আনোয়ার পারভেজ বক্তব্য রাখেন।
সম্মানজনক মজুরি দাবি করে তারা বলেন, অর্থমন্ত্রী সরকারি কর্মচারিদের জন্য নতুৃন বেতন কাঠামোর কথা বলেছেন। অথচ গার্মেন্টস শ্রমিক তথা শ্রমিক শ্রেণীর ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না।
তৈরি পোশাক কারখানার মালিকরা বেশি মুনাফার লোভে বেতন বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে।
বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এএনএস/জিএনএ/টিআর/এইচএ/১৭৩৫ঘ.
bdnews24