ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- আগামী জুন মাসের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে ৭৪১ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়েকটি কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা 'লুটপাটকারীদের' বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দুই সাংসদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী একথা বলেন।
বগুড়ার বিএনপির সাংসদ একেএম হাফিজুর রহমানের অনুপস্থিতিতে তার পক্ষে একই এলাকার আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নানের করা তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, "সরকারি ও বেসরকারি খাতে ২০০৯ সালের জুন মাসের মধ্যে ৭৪১ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়েকটি কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে সরকারি খাতে ২১০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে ৫৩১ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন," স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ২০২০ সালের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। এছাড়া প্রত্যেক গ্রামে বিদ্যুৎ সরবরাহেরও চেষ্টা করা হবে।"
আওয়ামী লীগের সাংসদ শাহজাহান খানের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, "জোট সরকারের আমলে শুধু খাম্বা নয়, বিদ্যুৎ আরো খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। কিন্তু এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন হয়নি। এ বিষয়ে আমার কাছে অনেক তথ্য-প্রমাণ আছে। তাদের (লুটপাটকারী) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং এ বিষয়ে তদন্ত করা হবে।"
আওয়ামী লীগের সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীর প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, "ইরি মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।"
আওয়ামী লীগের সাংসদ মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামানিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে অনাবি
bdnews24