২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস চাপায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মী নিহত

নাটোরের গুরুদাসপুর উপজেলার আঁড়মারি সেতুর কাছে বুধবার বাস চাপায় ফখরুল ইসলাম (৩২) নামে এক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

নাটোর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুর উপজেলার আঁড়মারি সেতুর কাছে বুধবার বাস চাপায় ফখরুল ইসলাম (৩২) নামে এক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমী নিহত হয়েছেন। ফখরুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর সার্কেলের সিপাহী ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়। অধিদপ্তর নাটোর সার্কেলের উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, বিকেল সাড়ে চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। গাড়ি থামিয়ে তল্লাশি করার সময় ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে থামতে বলা হয়। এ সময় এটি সংকেত অমান্য করে দ্রুতবেগে পাশ কেটে চলে যাওয়ার সময় ফখরুলকে চাপা দেয়। তিনি দাবি করেন, মাদক ব্যবসায়ীকে রক্ষা করতে গিয়ে বাসটির চালক তাদের সহকর্মীকে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৫ ঘ.