২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আসনে নির্বাচনের সময়সূচি নিয়ে তিন দলের মতামত চেয়েছে ইসি

সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে তিনটি রাজনৈতিক দলের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 05:11 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে তিনটি রাজনৈতিক দলের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ ফেব্র"য়ারির মধ্যে মতামত দেওয়ার জন্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কাছে চিঠি পাঠানো হয়েছে। তাদের মতামত পাওয়ার পর চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সম্ভাব্য তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৬ ফেব্র"য়ারি, যাচাই-বাছাই ১ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ৫ মার্চ এবং নির্বাচনের তারিখ ২২ মার্চ। কমিশনার এম সাখাওয়াত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো মতামত না পাওয়া গেলে এই সময়সূচিকেই চূড়ান্ত বলে ঘোষণা করা হবে। ১৮ ফেব্র"য়ারির মধ্যে এ বিষয়ে মতামত দেওয়ার জন্য সোমবার তিন রাজনৈতিক দলের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়। সংসদের ৪৫টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আইন অনুযায়ী আনুপাতিক হারে আওয়ামী লীগ ৩৬টি, বিএনপি ৫টি এবং জাতীয় পার্টি (জাপা) ৪টি আসন পাবে। ইসি মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকা প্রস্তুতসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/২৩০৭ঘ.