২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার মামলায় প্রশিকার কাজী ফারুকের জামিন

মুদ্রা পাচার মামলায় প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুকসহ পাঁচ আসামি জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে অভিযুক্তরা জামিনের আবেদন জানান। বিচারক এ এন এম বশির উল্লাহ ২০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার মামলায় প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুকসহ পাঁচ আসামি জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে অভিযুক্তরা জামিনের আবেদন জানান। বিচারক এ এন এম বশির উল্লাহ ২০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অপর আসামিরা হলেন- প্রশিকার কর্মকর্তা ডেভিড উইলিয়াম বিশ্বাস, ইউসুফ আলী, আলমগীর কবির খান ও মাহাবুব করিম। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও খোন্দকার আব্দুল মান্নান আদালতকে বলেন, "মামলার অভিযোগ মিথ্যা। ঘটনার ১২ বছর পর মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন।" সরকারি আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। গত বছরের ১৮ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিঝিল থানায় মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগ করা হয়, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নামের এনজিও'র বিভিন্ন পদে থেকে অভিযুক্তরা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে ১৪ লাখ টাকা বিদেশে পাচার করেছেন। চলতি বছরের ২৯ জানুয়ারি দুদক এ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মঙ্গলবার ড. কাজী ফারুক ও তার ছেলে রুবাইয়াতের বিরুদ্ধে অপর একটি মামলায় একই আদালতে জামিন চাওয়া হলে বিচারক আগামী ১২ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমএসবি/১৬২২ ঘ.