২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ইটভাটায় চাঁদাবাজির সময় পাঁচজন গ্রেপ্তার

সাভারে ইটভাটায় চাঁদাবাজির সময় নগদ ৬০ হাজার টাকা এবং প্রাইভেট কারসহ টিক্কা বাহিনীর প্রধান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে রাজফুলবাড়িয়া এলাকার বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

সাভার, ফেব্র"য়ারী ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে ইটভাটায় চাঁদাবাজির সময় নগদ ৬০ হাজার টাকা এবং প্রাইভেট কারসহ টিক্কা বাহিনীর প্রধান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে রাজফুলবাড়িয়া এলাকার বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- টিক্কা বাহিনীর প্রধান ওজিদুল ইসলাম, আল-আমীন, শফিকুল ইসলাম ওরফে বিষু, সরব মিয়া ও তপন পাল। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিক্কা বাহিনী প্রধান ওজিদুল ইসলাম পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার চার সহযোগী নিয়ে বিভিন্ন ইটভাটার মালিকদের ভয়ভীতি দেখিয়ে সে চাঁদা দাবি করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের টহল দল রাজ ফুলবাড়িয়া থেকে ওজিদুলসহ পাঁচ চাঁদাবাজকে গ্রেপ্তার করে। র‌্যাব কর্মকর্তা জানান, এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও (ঢাকা-মেট্রো-গ-১৯-৮০৭২) জব্দ করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাদাঁবাজির ৬০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও দুইটি ধারালো চাকু। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৪৮ ঘ.