ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শেরাটন হোটেলের সামনে সোমবার দুপুরে আগুন লেগে একটি সাদা প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক মো. আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে হোটেলের সামনে পরিবাগ সংলগ্ন একটি পাম্পে গ্যাসের জন্য লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কারটিতে (ঢাকা মেট্রো - ঘ- ১৪-০১৯৮) হঠাৎ আগুন লাগে। এতে গাড়ির ইঞ্জিন ও সিটসহ আনুসঙ্গিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়।
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
আব্দুল কাদের জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ত্র"টির কারণে গাড়িতে আগুন লেগেছে। তবে গ্যাস সিলিন্ডারের কোনো ক্ষতি হয়নি। হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। গাড়িটি অগ্রণী ব্যাংকের বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/১৬৩৬ঘ.
bdnews24