ঢাকা ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটি এবং বাংলাদেশ গ্র"প থিয়েটার ফোরাম ১৮ জন ভাষা সৈনিককে সম্বর্ধনা দিল রোববার।
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্বর্ধনাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন, আমানুল হক,আমিনুল ইসলাম,আহমদ রফিক,ঢাকা গবেষক আজিম বক্স, তোফাজ্জল হোসেন,প্রাণেশ সমাদ্দার,মুর্তজা বশীর, মুস্তফা নূর উল ইসলাম, মো. তফীউল্লাহ, সুফিয়া আহমদ প্রমুখ।
২৩ জন ভাষা সৈনিককে সম্মাননা দেওয়ার থাকলেও ও পাঁচজন উপস্থিত হতে পারেননি।
৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "ঢাকা শহরের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে যারা জড়িত নাগরিক কমিটি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের শ্রদ্ধা এবং স্মরণ করছে।"
গ্র"প থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ম হামিদ বলেন, '৫২ এর ভাষা আন্দোলনের পথই স্বাধীন বাংলাদেশের পথ তৈরি করে দিয়েছে। তাদের সেদিনের আত্মদান এবং উৎসর্গ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
রাজধানী হিসেবে ঢাকা নগরীর ৪০০ বছর পূর্তি উপলক্ষে ২০০৮ সালের জুলাই থেকে ঢাকা-৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটি দু' বছরব্যাপী উৎসব আয়োজন শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/০০৩৬ঘ.
bdnews24