২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসার জন্য স্পন্সর সার্টিফিকেট জাল করা ছয় ব্যক্তি কারাগারে

জাল স্পন্সর সার্টিফিকেট তৈরি করে যুক্তরাজ্যের ভিসা সাক্ষাতকার দেওয়ার সময় গ্রেপ্তার হওয়া ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাল স্পন্সর সার্টিফিকেট তৈরি করে যুক্তরাজ্যের ভিসা সাক্ষাতকার দেওয়ার সময় গ্রেপ্তার হওয়া ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারকৃতরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাজ্যে যেতে চাইছিল। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। তবে আগামী রোববার এই মামলার প্রধান আসামী এটিএম আক্তারুজ্জামান এবং আতিকুর রহমানের বিরুেেদ্ধ চাওয়া পাঁচদিনের রিমান্ড বিষয়ে শুনানী অনুষ্ঠিত হবে। মামলার অন্য অভিযুক্তরা হচ্ছেন- চামেলী আক্তার, শাহীন আহমেদ চৌধুরী, সুমন উদ্দীন ও মো. নোমান হোসেন। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা ১১ ফেব্র"য়ারি জাল স্পন্সর সার্টিফিকেট দিয়ে ব্রিটেনে যাওয়ার জন্য ব্রিটিশ হাইকমিশন অফিসে সাক্ষাতকারের জন্য হাজির হয়েছিলেন। এসময় খবর পেয়ে অভিবাসন পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে পুলিশের একজন উপ--পরিদর্শক বাদী হয়ে গুলশান থানায় একটি জালিয়াতির মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এসকে/২৩২৬ঘ.