২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূর্যোগপ্রবণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির আহ্বান খাদ্যমন্ত্রীর

ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশে সব সময় দুর্যোগের আশঙ্কা থাকে বলে দূর্যোগপ্রবণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশে সব সময় দুর্যোগের আশঙ্কা থাকে বলে দূর্যোগপ্রবণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করতে হবে। খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার এ পরামর্শ দিয়ে বলেছেন, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নতি হলে দূর্যোগের পরও মানুষ ঘুরে দাঁড়াতে পারে। দূর্যোগ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এনজিওগুলোর প্রতি সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বাবদ ব্যয় কমিয়ে দূর্গত মানুষের জন্য বাড়িঘর ও অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়ার আহবান জানান। ইউরোপীয় কমিশনের ইকো ইন বাংলাদেশ প্রকল্পের আর্থিক সহায়তায় 'দূর্যোগের ঝুঁকি হ্রাস' বিষয়ক কর্মশালাটি রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অ্যাকশন এইড, কনসার্ন ইউনিভার্স, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামিক রিলিফ, প্ল্যান বাংলাদেশ এবং ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। তারা বাংলাদেশে দূর্যোগের ঝুঁকি হ্রাস নিয়ে সঠিক পরিকল্পনা তৈরি ও তার বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করেন। মন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানের কারণেই বাংলাদেশে সব সময় দূর্যোগের ঝুঁকি থাকে। ২৩০টি নদীর তীরবর্তী বেশির ভাগ ভূমি অনেক নিচু। বঙ্গোপসাগরের তীরে রয়েছে ৫৮০ কিলোমিটার দীর্ঘ উপকূল। প্রতি বছর নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় ও বন্যা লেগেই আছে। ফলে দূর্যোগের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কর্মশালায় বাংলাদেশের দূর্যোগের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা তাদের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন ও মতবিনিময় করেন। ইকো ইন বাংলাদেশের ডেভিড হিল বলেন, ঝুঁকি হ্রাসের জন্য দূর্যোগপ্রবণ এলাকার মানুষকে সচেতন করে তুলতে হবে। এ প্রকল্পের মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/এসকে/২৩০৮ঘ.