২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবন ছেড়ে গুলশানের ফ্ল্যাটে ইয়াজউদ্দীন আহমেদ

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদ। রাষ্ট্রপতির প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদার বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেছেন অধ্যাপক ইয়াজউদ্দীন আহমেদ। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের সচিব সিরাজুল ইসলাম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন তাকে বিদায় জানান। রাষ্ট্রপতির কয়েকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি বঙ্গভবন ছেড়ে তার গুলশানের অ্যাপার্টমেন্টে উঠেছেন। ২০০২ সালের ২১ জুন বাংলাদেশের অষ্টাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন অধ্যাপক ইয়াজউদ্দীন। ওইদিনই তিনি বঙ্গভবনে উঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসএম/এসকে/২৩০২ঘ.