২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত

বান্দরবান শহরের কাছে শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে পাহাড়ের গভীর খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। বনভোজন শেষে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বহনকারী বাসটি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বান্দরবান, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান শহরের কাছে শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে পাহাড়ের গভীর খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। বনভোজন শেষে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বহনকারী বাসটি। নিহতরা হলেন- তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার নিপা (২৩), মুন্নী (২২), অভি (২১), হাসান (২২),প্রথম বর্ষের ছাত্র সোলায়মান, অভিভাবক ছিদ্দিকুর রহমান (৫০) ও দিলারা জামান (৪০)। এদের মধ্যে প্রথম পাঁচজন বান্দরবান হাসপাতালে মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান দিলারা। একই হাসপাতালে রাতে মারা যান তৃতীয় বর্ষের ছাত্র কপিল বড়