ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সচিবসহ চারজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করে।
এদের মধ্যে রাজউকের সচিব পদে সদ্য যোগদান করা নুরুদ্দিন আহমেদকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক আনন্দ চন্দ্র বিশ্বাসকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
রাজউকের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া।
এছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ড. মো. কাওসারের স্থানীয় সরকার কমিশনের পরিচালক পদে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৫১ঘ.
bdnews24