২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল শুনানি থেকে নিজেকে প্রত্যাহার প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন বৃহস্পতিবার ভারপ্রাপ্ত আইন সচিবের করা আপিলের শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন বৃহস্পতিবার ভারপ্রাপ্ত আইন সচিবের করা আপিলের শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আউয়াল তার নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলটি করেন। একইসঙ্গে প্রধান বিচারপতি আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছে। ওই তারিখে বেঞ্চের অন্য সদস্যরা আপিল শুনবেন। প্রধান বিচারপতির কাছে কয়েকজন বিচার বিভাগীয় কর্মকর্তা লিখিত আবেদন করায় এ নিয়ে ভারপ্রাপ্ত আইন সচিবের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এম এম রুহুল আমিন শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন। গত বছর ১৮ ফেব্র"য়ারি জেলা ও দায়রা জজ আফতাব উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ভারপ্রাপ্ত আইন সচিব আউয়ালের নিয়োগ অবৈধ বলে রায় দেয়। আপিল বিভাগ ওই বছর ৬ মার্চ আউয়ালকে আপিলের অনুমতি দেয় এবং হাইকোর্টের রায় স্থগিত করে। ২০০৭ সালের ১৫ জুলাই জেলা ও দায়রা জজ আফতাব উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত আইন সচিব হিসেবে আউয়ালের নিয়োগ চ্যালেঞ্জ করে রিট করেন। ওই বছর ২৮ জুন সরকার আউয়ালকে ভারপ্রাপ্ত আইন সচিব হিসেবে নিয়োগ করে। আউয়ালের পক্ষে আপিল শুনানিতে ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। অপরদিকে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউ. সি। আজমালুল হোসেন সাংবাদিকদের বলেন, "প্রধান বিচারপতি আপিল শুনবেন না। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গবেঞ্চের অন্য সদস্যরা শুনানি গ্রহণ করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এসকে/২১২৫ঘ.