ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে সংসদে সরকারি দলের উপনেতা র্র্নিবাচিত করা হয়েছে।
প্রবীণ আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাজেদা চৌধুরীকে তার স্থলাভিষিক্ত করা হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআরএফ/কিউএইচ/এএল/এইচএ/১৬৫২ ঘ.
bdnews24