২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপ অধিদপ্তরের পরিচালক আলাউদ্দীনকে প্রত্যাহার

বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ আলাউদ্দীনকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ আলাউদ্দীনকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে সেনাবাহিনীর অপর কর্মকর্তা লে. কর্নেল শামীম আহসান জগলুলকে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার একথা হয়। এছাড়া সিএজি কার্যালয়ের সহকারী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পরীক্ষা ও পরিদর্শন) মো. বদিউজ্জামানকে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে প্রেষণে নিয়োজিত অতিরিক্ত জেলা জজ আমির হোসেনকে সংসদ সচিবালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৬৪৫ ঘ.