২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার সেরা পুরস্কার জান্নাতুল ফেরদাউসের

দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস তানভী 'শহীদ সাংবাদিক চিশতী শাহ হেলালুর রহমান পদক-০৮' পুরস্কার পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস তানভী 'শহীদ সাংবাদিক চিশতী শাহ হেলালুর রহমান পদক-০৮' পুরস্কার পেয়েছেন। ক্যাম্পাস বিষয়ক বেস্ট রিপোর্টিং'র জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বুধবার এ পুরস্কার প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত পাণ্ডুলিপি নিয়ে ২০০৮ সালে প্রকাশিত প্রতিবেদনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে ২০০৬ এবং ২০০৭ এর পুরস্কার বিজয়ীকে ক্রেস্ট প্রদান করা হয়। জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সেনা সদস্যদের হামলাকে ঘিরে উদ্ভূত ছাত্র-শিক্ষক আন্দোলনে প্রচলিত মূলধারার গণমাধ্যমের দৃশ্যত নীরবতার মধ্যে জান্নাতুল ফেরদাউস রাত জেগে অসীম সাহসিকতায় প্রতিটি মুহূর্তের খবর পরিবেশন করে আলোচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতককোত্তর শেষ বর্ষের ছাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এফএফ/জিএনএ/১৩৪০ ঘ.