২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহরণের পর শিশু হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

মুক্তিপণের জন্য অপহরণের পর একটি শিশুকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মুক্তিপণের জন্য অপহরণের পর একটি শিশুকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। এছাড়া প্রত্যেকের দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস করে কারাদন্ড দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন রাজু চৌধুরী, সুমন কান্তি বিশ্বাস ও বরুন কান্তি সরকার। এদের মধ্যে রাজু চৌধুরী পলাতক রয়েছে। এছাড়া অপর আসামি সুমন চক্রবর্তীকে খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আখতার কবীর চৌধুরী। মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ১ সেপ্টেম্বর দুপুরে নগরীর পাঁচলাইশ থানার মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন গোঁয়াছি বাগান এলাকা থেকে টিটু সেন ওরফে মন্টুকে (৭) অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয। কিন্তু মুক্তিপন না দেওয়ায় তাকে হত্যা করে লাশ গুম করা হয়। এ ঘটনায় টিটুর মা গীতা বালা সামন্ত বাদি হয়ে ২০০৬ সালের ১২ আগষ্ট পাঁচলাইশ থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০১৫ঘ.