ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন আবদুল মান্নান ভূঁইয়া।
শনিবার এক বিবৃতিতে সাবেক বিএনপি মহাসচিব এ দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দিতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে মান্নান ভূঁঁইয়া নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের সুচিকিৎসারও দাবি জানান তিনি।
মান্নান ভুঁইয়া বিডিআর বিদ্রোহের ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য ও মর্মান্তিক অভিহিত করে বলেন, ''অবশ্যই এঘটনার ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে।"
বিদ্রোহের পেছনে 'গভীর ষড়যন্ত্র' কাজ করেছে বলেও মন্তব্য করেন প্রবীণ এই রাজনীতিক।
তিনি বলেন, ''এই হত্যাকান্ডের মাধ্যমে দেশের গর্ব সশস্ত্র বাহিনীর যে ক্ষতি হয়েছে তা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে।''
একই সঙ্গে ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যাবস্থা নিতে সরকারেরও প্রতি আহবান জানান তিনি।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএনএ/১৯১৫ ঘ.
bdnews24