ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআরের ঘটনাবলী নিয়ে শনিবার গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।
বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিডিআরের ঘটনাবলীর পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও তাদের কাছে সর্বাত্মক সহযোগিতা চান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিডিআরের পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে সম্পাদকদের কাছে থেকে মতামত আহবান করেন।
পরে সার্বিক পরিস্থিতি ও সরকারের করণীয় বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন- ইন্ডিপেন্ডেটের সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক রাহাত খান, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী, বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, নিউ নেশনের সম্পাদক কামাল মজুমদার, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরেরর কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, এটিএন এর উপদেষ্টা সাইফুল বারী, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিডিনিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নিউ এইজের সম্পাদক নুরুল কবীর, দৈনিক খবরের সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি জাকারিয়া কাজল, ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এজে/জিএনএ/১৪০১ ঘ.
bdnews24