২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: ব্যবসায়ী নেতারা

বিডিআর বিদ্রোহের সময় ব্যাপক হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন এফবিসিসিআইসহ দেশের এগারোটি ব্যবসায়ী সংগঠনের নেতারা। এক যৌথ বিবৃতিতে শনিবার তারা এজন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহের সময় ব্যাপক হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন এফবিসিসিআইসহ দেশের এগারোটি ব্যবসায়ী সংগঠনের নেতারা। এক যৌথ বিবৃতিতে শনিবার তারা এজন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, "বিডিআর-এর বিদ্রোহের ফলে সেনা কর্মকর্তাসহ সাধারণ মানুষের মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।" ঘটনা সামাল দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করে ব্যবসায়ী নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সঠিক ও অত্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়েছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য তারা সংশ্লিষ্ট সকল মহলসহ দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান। ব্যবসায়ীরা নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। বিবৃতিতে সই করেন এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান একেএম রফিকুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বিটিএমএ-এর সভাপতি আবদুল হাই সরকার, বিকেএমইএ-এর সভাপতি মো. ফজলুল হক, ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি ওয়ালিউর রহমান ভূইয়া, বিজিএমইএ-এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি এমএ লতিফ, ঢাকা চেম্বারের সভাপতি জাফর ওসমান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুল হাফিজ চৌধুরী এবং ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান। বিডিনিউজ ২৪ডটকম/এমএ/টিআর/এসকে/২০৩১ঘ.