২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা বাতিলের দাবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পৌরসভা প্রতিরোধ কমিটির ব্যানারে সকাল ১০টায় পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। এ সময় তারা পৌরসভা বাতিলের দাবিতে স্লোগান দেয়। মিছিল শেষে স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা প্রতিরোধ কমিটির আহবায়ক মানিক আহমেদ, পাকুন্দিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার ভুঁইয়া, ব্যবসায়ী মো. শাহজাহান প্রমুখ। প্রতিরোধ কমিটির নেতারা বলেন, পাকুন্দিয়া সদরের ৮০ ভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করে। পেশায় সাধারণ কৃষক হওয়ায় পৌরসভার বিভিন্ন কর প্রদানে সামর্থ নেই তাদের। দাবি আদায়ে ভবিষ্যতে লাগাতার কর্মসূচি প্রদান করা হবে বলেও নেতারা ঘোষণা করেন। ২০০৬ সালের ২৪ এপ্রিল পাকুন্দিয়া উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করা হয়। এখন পর্যন্ত এ পৌরসভায় নির্বাচনসহ কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু না হলেও বিভিন্ন প্রকার কর আরোপের কারণে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে আসছে। স