২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্রের নেপথ্যের তথ্য উদঘাটনের নির্দেশ

২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ, জঙ্গিবাদের উত্থান ও ১০ ট্রাক অস্ত্র উদ্ধার একই সূত্রে গাঁথা বলে মত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ, জঙ্গিবাদের উত্থান ও ১০ ট্রাক অস্ত্র উদ্ধার একই সূত্রে গাঁথা বলে মত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সোহেল তাজ বলেন, " উদ্ধার করা ১০ ট্রাক অস্ত্র সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিস্তারিত তথ্য খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।" ২০০৪ সালের ১ এপ্রিল আনোয়ারা উপজেলার ইউরিয়া সার ঘাটে খালাসের সময় ওই বিশাল অস্ত্রের চালান আটক করা হয়। এ কয় বছরেও ওই ঘটনার তদন্তে কোনো লক্ষ্যণীয় অগ্রগতি হয়নি। বগুড়া, দিনাজপুরে যে অস্ত্র পাওয়া গিয়েছিল সেগুলোর মূল হোতাদের খুঁজে বের করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, "তদন্ত সঠিকভাবে হয়েছিল কিনা, তা প্রভাবিত করার চেষ্টা বা তথ্য গোপন করার চেষ্টা করা হয়েছিল কিনা, তা উদঘাটনের নির্দেশ দিয়েছি। এ জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।" সোহেল তাজ আরো বলেন, কোথা থেকে এ অস্ত্র কেনা হয়েছে বা কে টাকা দিয়েছে- এসব প্রশ্নের জবাব দেশের মানুষের সামনে তুলে ধরা হয়নি। কেন তুলে ধরা হয়নি সেটাও একটি তদন্তের বিষয় বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/কিউএইচ/টিআর/এসকে/২২৪১ঘ.