২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ক্লাবকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টানা দ্বিতীয়বারের মতো পেশাদার ফুটবল লীগে চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের নেতৃত্বে ক্লাবের একদল কর্মকর্তা শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এই অভিনন্দন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- টানা দ্বিতীয়বারের মতো পেশাদার ফুটবল লীগে চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের নেতৃত্বে ক্লাবের একদল কর্মকর্তা শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এই অভিনন্দন জানান। শেখ হাসিনার ভাই শেখ কামাল ছিলেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ফুটবল তথা ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান শক্তি 'আবাহনী ক্রীড়াচক্র' প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা। কর্মকর্তাদের মধ্যে ছিলেন- আবাহনী লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদ, ফুটবল সেক্রেটারি কাজী নাবিল আহমেদ, পরিচালক শাহ আলম, সমর্থক গোষ্ঠির সভাপতি জাহাঙ্গীর আলম, ফুটবল কোচ অমলেশ সেন, ম্যানেজার সত্যজিত দাশ রুপু। সাক্ষাৎ শেষে শেখ হাসিনার উপ-তথ্যসচিব নকিব উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আবাহনী লিমিটেডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সারাদেশে ফুটবলসহ খেলাধুলা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান। এদিকে শেখ হাসিনার নতুন বাসভবনে উঠা উপলক্ষে বাদ মাগরেব যমুনায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএম/এইচএ/২৩১১ঘ.