২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে 'সিকিম বানানোর' অপচেষ্টা চলছে : কামারুজ্জামান

ট্রানজিটের নামে বাংলাদেশকে সিকিম বানানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা,ফেব্রয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রানজিটের নামে বাংলাদেশকে সিকিম বানানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন। কামারুজ্জামান বলেন, "বর্তমানে ট্রানজিটের নামে বাংলাদেশকে সিকিম বানানোর অপচেষ্টা চলছে। দেশের সার্বভৌমত্ব বিরোধী কোন চক্রান্ত হলে দেশের মানুষ তা কখনো মেনে নেবে না।'' তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, " দিন বদলের কথা বলে ক্ষমতায় আসলেও জনগণকে দেওয়া প্রতিশ্র"তি তারা এখনো পূরণ করেনি।'' আলোচনা সভায় জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর একটি লিখিত বক্তব্য পড়ে শুনানো হয়। তিনি অসুস্থ থাকায় অনুষ্ঠানে আসেননি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. রেজাউল করীমের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী, তাসনীম আলম, ডা. সৈয়দ আবদুল্লাহজ মু. তাহের, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, মজিবুর রহমান মনজু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর রাজধানীতে শিবির কর্মীরা বর্ণাঢ্য সড়ক প্রদক্ষিন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৩৫ঘ.