চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও এলাকা থেকে র্যাব সদস্যরা অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে দুই অপহরণকারীকে।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানার হামিদচর শাহ আলী মাজার সংলগ্ন একটি বাসা থেকে র্যাব-৭ এর একটি দল অপহৃত শিশু রাজুকে (১১) উদ্ধার করে। গ্রেপ্তার অপহরণকারীরা হচ্ছে সাদ্দাম হোসেন (২০) ও আব্দুল আলী (২৫)।
র্যাব-৭ এর সহকারি পরিচালক সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিপণের জন্য অপহরণকারীরা গত ২ ফেব্র"য়ারি ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের কামাল বাজার থেকে রাজুকে অপহরণ করে।
তিনি জানান, গত কয়েকদিন ধরে অনুসদ্ধানের পর বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়। রাতে অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
এদিকে র্যাবের অপর একটি দল পাহাড়তলী সিডিএ আবাসিক এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ মাহবুব হাসান বাবু (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে সাংবাদিকের একটি ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।
মিজানুর রহমান জানান, বাবু নগরীতে দীর্ঘদিন থেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। সে নানাভাবে মেয়েদেরকেও প্রতারণার ফাঁদে ফেলতো বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২৩০৮ঘ.
bdnews24