২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলিকপ্টারে করে কনে নিয়ে গেলেন বর

বিয়ের নির্ধারিত দিনক্ষণের একদিন পর বর এলেন অনুষ্ঠানে। বিয়ে করলেন। তারপর কনেকে নিয়ে হেলিকপ্টারে করে উড়ে ফিরে গেলেন ঢাকায়। এ সময় শত শত গ্রামবাসী ভীড় জমায়। তবে বর-কনেকে দেখার জন্য নয়, হেলিকপ্টার দেখার জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিয়ের নির্ধারিত দিনক্ষণের একদিন পর বর এলেন অনুষ্ঠানে। বিয়ে করলেন। তারপর কনেকে নিয়ে হেলিকপ্টারে করে উড়ে ফিরে গেলেন ঢাকায়। এ সময় শত শত গ্রামবাসী ভীড় জমায়। তবে বর-কনেকে দেখার জন্য নয়, হেলিকপ্টার দেখার জন্য। প্রতিবেশীরা জানান, জেলার সদর উপজেলার দক্ষিণ বালুচড়া গ্রামের আব্দুস সামাদ খানের দ্বিতীয় কন্যা রুমা খান জুহির সঙ্গে ঢাকার ব্যবসায়ী পশ্চিম মাদারটেকের অধিবাসী আলহাজ্ব আ্ব্দুল গণির বড় ছেলে মোঃ নূরুল ইসলাম (আল আজাদ) এর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল বুধবার দুপুর ১টায়। কথা অনুযায়ী, কনে পক্ষ বিয়ের জন্য আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করে। খাবারের আয়োজন করা হয় ৭ থেকে ৮ হাজার লোকের জন্য। সেদিনই হেলিকপ্টর নিয়ে বিয়ের অনুষ্ঠানে বর পক্ষের যোগদান করার কথা থাকলেও তারা সময় মতো আসতে পারেননি। তারা আসেন রাত ১২ টার পর। কিন্তু কনের বাড়ি না গিয়ে ওঠেন শহরের হোটেল নূর ইন্টারন্যাশনালে। এদিকে বিয়ের অনুষ্ঠানে বর না আসায় কনের পক্ষের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে বড় একটি গাড়িতে করে বর যান কনের বাড়ি। সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। দেনমোহর ধার্য্য করা হয় দশ লাখ টাকা। এরপর কথা অনুযায়ী হেলিকপ্টর আনানো হয় ঢাকা থেকে। দুপুর ১২টায় বর কনেকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান বর। এ ব্যাপারে কনের পিতা আব্দুস সামাদ খান জানান, আবহাওয়া খারাপ থাকায় বর পক্ষ বিয়ের দিন হেলিকপ্টার নিয়ে আসতে পারেনি। তাই এই বিয়ে হলো বৃহস্পতিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩২৪ঘ.