২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে টেক্সটাইল কারখানায় আগুন

সাভারের উলাইল স্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার দুপুরে একটি টেক্সটাইল কারখানায় আগুন লাগে। সাভার দমকল স্টেশনের কর্মকর্তা নূরুল আলম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে অল্প সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

সাভার, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের উলাইল স্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার দুপুরে একটি টেক্সটাইল কারখানায় আগুন লাগে। সাভার দমকল স্টেশনের কর্মকর্তা নূরুল আলম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে অল্প সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আনলিমা টেক্সটাইলস লিমিটেড নামের ওই কারখানার ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) ওয়াহিদুর রহমান বলেন, ফ্যাব্রিক্স ফিনিশিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২১২ঘ.