২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাট ইজারাকে কেন্দ্র করে সদরঘাটে শ্রমিক বিক্ষোভ

ঘাট ইজারাকে কেন্দ্র করে ঢাকার সদরঘাটে বৃহস্পতিবার বিকেলে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বিকেল পৌনে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার এই অবরোধে ইংলিশ রোড থেকে বাবুবাজার ও বাংলাবাজার পর্যন্ত সবকটি সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাট ইজারাকে কেন্দ্র করে ঢাকার সদরঘাটে বৃহস্পতিবার বিকেলে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বিকেল পৌনে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার এই অবরোধে ইংলিশ রোড থেকে বাবুবাজার ও বাংলাবাজার পর্যন্ত সবকটি সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কম দর দিয়ে কাজ না পেয়ে পুনরায় দরপত্র আহবানের দাবিতে সরকারি দলের একটি শ্রমিক সংগঠন এই বিক্ষোভ করেছে বলে জানা গেছে। সরেজমিনে জানা যায়, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) স