২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও ফেনীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কুষ্টিয়া শহরের মঙ্গলবার সকালে আগুনে চল্লিশটি ঘর পুড়ে গেছে। সন্ধ্যায় ফেনীতে একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার এরশাদ নগর আশ্রায়ন প্রকল্পে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুনে চল্লিশটি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরের মঙ্গলবার সকালে আগুনে চল্লিশটি ঘর পুড়ে গেছে। সন্ধ্যায় ফেনীতে একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার এরশাদ নগর আশ্রায়ন প্রকল্পে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুনে চল্লিশটি ঘর পুড়ে গেছে। স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া দমকলের স্টেশন কর্মকর্তা মকবুল হোসেন জানান, সকাল ১০টার দিকে আশ্রায়ন প্রকল্পে আব্দুর রহিমের রান্নাঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের চল্লিশটি ঘর পুড়ে যায়। কুষ্টিয়া, পার্শ্ববর্তী কুমারখালী ও মিরপুর উপজেলার দমকল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি। ফেনী প্রতিনিধি জানান, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পূবালী গ্রামের মুন্সী বাড়িতে আগুনে একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। দীর্ঘ এ বাড়িতে ১১টি গরীব পরিবারের বাস করত। স্থানীয়দের বরাত দিয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, "১৫০ ফুট দীর্ঘ এ ঘরটিতে ১১টি দরিদ্র পরিবার বসবাস করত।" আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.