২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৯

চোর সন্দেহে রংপুরে নজরুল ইসলাম (৪০) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শহরের চারতলা মোড় এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

রংপুর, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোর সন্দেহে রংপুরে নজরুল ইসলাম (৪০) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শহরের চারতলা মোড় এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে। ্তারা হলেন- স্থানীয় মুরাদ ভিলার মালিক আবু সালেক, তার ছেলে মুরাদ এবং তাদের বাড়ির ভাড়াটে কারমাইকেল কলেজের সাত ছাত্র। ছাত্রদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রংপুর কোতয়ালি থানার উপপরিদর্শক হুমায়ুন রেজা জানান, শহরের কলেজ রোডের চারতলা মোড়ে মুরাদ ভিলায় কারমাইকেল কলেজের বেশ কয়েকজন ছাত্র থাকে। রোববার রাতে ওই বাড়ি থেকে সাইকেলসহ কিছু জিনিস চুরি হয়। এ ঘটনায় সোমবার সকালে ওই বাড়ির মালিক আবু সালেক ও কয়েকজন ছাত্র পাশের মুদি দোকানদার নজরুল ইসলামকে চোর সন্দেহে বেদম মারধর করে। পুলিশ ওইস্থান থেকে নজরুল ইসলামকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তিনি মারা যান। এব্যাপারে এখনও মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫২ ঘ.