ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারো পেছালো।
সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৮ ফেব্র"য়ারি।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেন সোমবার এ আদেশ দেন।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল সোমবার। কিন্তু রাষ্ট্রপক্ষ আদালতে নতুন কোন সাক্ষী উপস্থাপন না করায় বিচারক মো. মাসদার হোসেন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন ৮ ফেব্র"য়ারি।
এর আগে গত ২৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
সোমবার রাষ্ট্রপক্ষের প্যানেলভুক্ত আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও শাহ আলম তালুকদার আদালতে যাননি।
এই মামলায় সোমবার রাষ্ট্রপক্ষের সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহম্মদ সিদ্দিক এবং অবসরপ্রাপ্ত মেজর সোয়েব আহম্মদ তরিকুল্লাহর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তারা ব্যক্তিগত অসুবিধার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাই সাক্ষীদের হাজির করার জন্য নতুন তারিখ চাওয়া হয়। বিচারক আবেদন মঞ্জুর করেন।
এই মামলার আসামি জোটসরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় সোমবার।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গত ১১ জুন হত্যা ও বিষ্ফোরক দ্রব্য আইনে সিআইডি ২২ জনকে অভিযুক্ত করে আদালতে পৃথক দুটি চার্জশিট দাখিল করে। মামলায় পলাতক রয়েছেন ৮জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩১৪ঘ.
bdnews24