২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নীতিমালা মন্ত্রিপরিষদ বৈঠকে নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। তবে ভারতের সঙ্গে প্রস্তাবিত বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি আরো বিশ্লেষণ করে পরবর্তী বৈঠকে তোলার জন্য বলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নীতিমালা মন্ত্রিপরিষদ বৈঠকে নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। তবে ভারতের সঙ্গে প্রস্তাবিত বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি আরো বিশ্লেষণ করে পরবর্তী বৈঠকে তোলার জন্য বলা হয়েছে। (আরো তথ্যসহ) সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকের একথা জানান। শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য সচিব একথা জানান। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নীতিমালা নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তবে ফান্ডের যথাযথ ব্যবহার করে জনগণের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়েছে।" আবুল কালাম আজাদ বলেন, "তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ফান্ড পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাকে এ কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন- বিমান ও পর্যটন মন্ত্রী, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে প্রধান করে স্ট্র্যাটেজি ও অ্যাকশন প্ল্যান কমিটি নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকবেন কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং ফান্ড পরিচালনা কমিটির সদস্যরা। এছাড়াও মন্ত্রীপরিষদ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। আবুল কামাল আজাদ বলেন- অন্যান্য দেশের চুক্তির সঙ্গে তুলনামূলক সামঞ্জস্য রেখে বিশ্লেষণ করে এটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী সচিব কার্ল ইন্ডারফার্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এসকে/১৪৫৩ঘ.