২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদে ইসি'র 'পাইলট প্রকল্প'

দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার আগে 'পাইলট প্রকল্প' হাতে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মানিকগঞ্জ পৌরসভার দুটি ওয়ার্ডে ও সাটুরিয়া উপজেলার দুটি ইউনিয়নে পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার আগে 'পাইলট প্রকল্প' হাতে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মানিকগঞ্জ পৌরসভার দুটি ওয়ার্ডে ও সাটুরিয়া উপজেলার দুটি ইউনিয়নে পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু হবে। রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, পরীক্ষামূলক কার্যক্রমের জন্য মানিকগঞ্জ পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এবং সাটুরিয়া উপজেলার বালিয়াটি ও ফুকুরহাটি ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ৫ থেকে ২৮ ফেব্র"য়ারি । ৮ থেকে ১২ ফেব্র"য়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ। নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, "ছবিসহ ভোটার তালিকার কাজটি শুরু থেকেই সেনাবাহিনীর সহায়তায় করা হয়েছে। হালনাগাদের কাজ নির্বাচন কমিশনকেই করতে হয়। ইসির নিজস্ব জনবল নিয়ে কীভাবে এ কাজ সম্পন্ন করা হবে এবং হালনাগাদে কী কী সমস্যা দেখা দিতে পারে