২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলে এলাহীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ক্ষমতার অপব্যবহার করে সরকারের সাত কোটি টাকারও বেশি ক্ষতি করার অভিযোগে পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আর পি জি সি এল)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম ফজলে এলাহীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে সরকারের সাত কোটি টাকারও বেশি ক্ষতি করার অভিযোগে পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আর পি জি সি এল)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম ফজলে এলাহীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। মুখ্য মহানগর হাকিমের আদালতে রোববার দুপুরে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. আব্দুল মাজেদ। বর্তমানে এবিএম ফজলে এলাহী জামিনে রয়েছেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় 'আর পি জি সি এল' এর পাঁচ শীর্ষ কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর রায়হানুল আবেদীন, প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, একরামুল হক চৌধুরী, প্রকৌশলী একে এম রেজাউল করিম ও মো. নওশাদ আজম। অভিযোগপত্রে বলা হয়, ফজলে এলাহী তার ওপর অর্পিত সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করে অসাধু উপায়ে নিজে ও অপরকে লাভবান করার জন্য ইচ্ছাকৃতভাবে 'জি ই আই' এর বিদেশি প্রতিনিধি সলস্ বেরীকে মেরিন সিএনজি প্রকল্প সমাপ্তির জন্য ১৫ হাজার ডলার দেন। কিন্তু সলস্ বেরীকে প্রকল্প অসমাপ্ত রেখে দেশ ত্যাগে বাধ্য করে অভিযুক্ত সরকারের ৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা ক্ষতি করে দন্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২৩১৭ ঘ.