২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা তোলার বিরোধীরা উন্নতি চায় না: মশিউর

যারা কয়লা উত্তোলনের বিরোধীতা করছেন তারা দেশের উন্নতি চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা একে এম মশিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

খুলনা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যারা কয়লা উত্তোলনের বিরোধীতা করছেন তারা দেশের উন্নতি চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা একে এম মশিউর রহমান। তিনি বলেন, "বড় পুকুরিয়ায় যে কয়লা পাওয়া যাবে তার মান খুবই উন্নত। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে অতিরিক্ত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।" বৃহস্পতিবার খুলনার হোটেল ক্যাসল সালামে বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, "সরকার কৃষির উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কিন্তু কৃষি জমি যেভাবে ঘরবাড়ির কাজে ব্যবহার হচ্ছে তাতে আগামী ২০-২৫ বছর পর কৃষি জমি পাওয়া আর সম্ভব হবে না।" খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশন সভাপতি আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংসদ নজরুল ইসলাম মঞ্জু ও মীর শওকাত আলী বাদশা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ এবং খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেলে একই জায়গায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/জিএনএ/২৩১৭ঘ.