২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শুরুতেই ফাঁসি কার্যকর হচ্ছে

নতুন বছরের শুরুতেই বঙ্গবন্ধুর খুনিদের মৃতুদণ্ড কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)-নতুন বছরের শুরুতেই বঙ্গবন্ধুর খুনিদের মৃতুদণ্ড কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ইংরেজী নববর্ষের এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, "২০১০ সালের সূচনালগ্নেই জাতির জনকের সপরিবারে হত্যার ফাঁসির রায় কার্যকর করতে আমরা বদ্ধপরিকর।" "জাতীয় চার নেতা হত্যার ঘটনার পুনর্বিচার, যুদ্ধাপরাধ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজ শুরু করার ব্যবস্থা আমরা গ্রহণ করব।''-বলেন তিনি। বিগত বছরের ধারাবাহিকতা রক্ষা করে তা আগামী বছর আরও গতিশীল ও বেগবান করা প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/২১৫৫ ঘ.