গাজীপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস সড়ক থেকে বুধবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৪৫ বছর বয়সের ওই ব্যক্তির পরনে ছিল আকাশী রঙের শার্ট।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গাড়ির নিচে চাপা পড়ে লোকটি মারা গেছে।
লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/আরএ/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24