ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এসময় বিপুল জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- জহুরুল ইসলাম (২৭) ও আয়েশা আক্তার (২২)।
র্যাব জানিয়েছে, ওই দম্পতি ১৬৪ ফায়দাবাদ মধ্যপাড়ার বাসায় টাকা তৈরির কারখানা গড়ে তুলেছিল। বাসাটি থেকে ২ লাখ ৩৪ হাজার টাকার সমপরিমাণ বিভিন্ন মূল্যমানের জাল নোট, ৪টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, স্ক্যানার ও নোট তৈরির ছাঁচ (ডাইস) উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর মেজর মাহাবুবুল হক বলেন, গ্রেপ্তারকৃত জহুরুল ও আয়েশা মূলত জাল টাকা তৈরির একটি চক্রের প্রধান। কয়েক মাস আগে তাদের বেশকয়েকজন সহযোগীকে গ্রেপ্তারের পর ওই দম্পতির নাম বেরিয়ে আসে।
জহুরুলের বাড়ি রাজশাহীর চারঘাট থানার থানাপাড়ায়। সে ২০০৩ সালে রংপুর সরকারি কর্মশিয়াল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কমার্স শেষ করে বলেও জানান তিনি।
মেজর হক আরো বলেন, "আসামিরা দোষ স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা বলেছে- প্রতিদিন তারা বাসা থেকে ১০ লাখ টাকা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এছাড়া জহুরুল আমাদের জানিয়েছে তিন মাস পর পর তারা বাসা পরিবর্তন করতো। স
bdnews24