ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবিতে বুধবার ফরিদপুর, নেত্রকোনা, বরগুনা, গাইবান্ধা ও বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মহিলা পরিষদের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এতে বক্তারা বলেন, নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী বর্তমান সরকার দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে বাঙালি জাতির কলঙ্ক মোচন করবে
bdnews24